ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১১:২২
নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা-মহজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৪৭)। তিনি লক্ষ্মীপাশা গ্রামের দবির শেখের ছেলে। আহতরা হলেন- লক্ষ্মীপাশা গ্রামের মন্টু মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (৩২) এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া (১৮)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মহজন মহাসড়কে একটি মাটিবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস শেখকে খুলনা নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা