ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশা-মৃগী সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় দুর্ভোগ চরমে


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১২:৪

দীর্ঘদিন দুর্ভোগ পোহানোর পর গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল সংস্কারকাজ। দীর্ঘদিনের দুর্ভোগের সমাপ্তি ঘটার আশায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শেষ হয়েছে ডাব্লিউএমএমের কাজ। বাকি রয়েছে শুধু কার্পেটিংয়ের কাজ।  দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় সেই স্বস্তির নিশ্বাসই এখন হয়ে দাড়িয়েছে অস্বন্তির কারণ। ধুলায় অতিষ্ঠ ১১ কিলোমিটার সংস্কারাধীন সড়কের পাশে বসবাসকারী পরিবার ও কয়েক হাজার ব্যবসায়ী। স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে লক্ষাধিক মানুষ।

পাংশা হেডকোয়ার্টার থেকে মৃগী বাজার পর্যন্ত সড়কটি প্রায় ১১ কিলোমিটার। সড়কের পাংশা রেলওয়ে স্টেশন থেকে মৃগী বাজার পর্যন্ত ১১ কিলোমিটার সড়কই ধুলায় জর্জরিত অবস্থা।

সরেজমিন দেখা গেছে, ধুলায় জর্জরিত এই ১১ কিলোমিটার সড়ক। শুধু তাই নয়, সড়কের কিছু কিছু জায়গা খানাখন্দ হয়ে গেছে। ধুলা আর খানাখন্দে চরম দুর্ভোগে রয়েছে এই ১১ কিলোমিটার সড়কের পাশে বসবাসকারী পরিবারগুলো। শুধু তাই নয়, ১১ কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে পাঁচটি বাজার ও পাংশা বাজারের একাংশ। পাঁচটি বাজরের মধ্যে বাগদুলী, পুইঁজোর, লারিবাড়ী ও মৃগী বাজারে বসে সাপ্তাহিক হাট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাট-বাজারে আসা হাজার হাজার মানুষ এবং শত শত ব্যবসায়ীকে।

জানা গেছে, উপজেলার মৌরাট ও পাট্টা ইউনিয়নের পার্শ্ববর্তী কালুখালী উপজেলার বোয়ালিয়া, সাওরাইল ও মৃগী ইউনিয়নবাসীর পাংশা শহরে যোগাযোগের অন্যতম সড়ক এটি। এই বেহাল সড়ক দিয়েই প্রতিদিন পাংশাহাসপাতালে সেবা নিতে আসছে মানুষ। প্রতিদিন হাসপাতালে টিকা নিতে আসছে হাজার হাজার শিক্ষার্থীরা। টিকা নিতে এসে শিক্ষার্থীরাও পড়ছে স্বাস্থ্যঝুঁকিতে।

বাগদুলী বাজারের কাপড় ব্যবসায়ী মো. ফরিদ বলেন, ধুলাবালুর কারণে আমার ব্যবসা এখন প্রায় বন্ধের পথে। দোকানের নতুন কাপড়গুলোয় রাস্তার ধুলা পরে নষ্ট  হয়ে যাচ্ছে। কাস্টমার এসে ধুলাবালু পড়ে থাকা কাপড় কিনতে চায় না, পাংশায় চলে যায়।

মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের নাজমা বেগম নামের এক গৃহিণী বলেন, ধুলাবালুর কারণে আমরা ঠিকমতো খাবার খেতে পারছি না। ধুলাতো কোনোভাবেই আটকানো যায় না। রান্না করে রাখলে খাবারের মধ্যেও ধুলা পড়ে। শুধু নাজমা বেগম নয়, এমন অভিযোগ শতাধিক পরিবারের।

মৃগী বাজারের এক মিষ্টি ব্যবসায়ী বলেন, মিষ্টিগুলো গ্লাস দিয়ে ঢাকা। মুহূর্তের মধ্যেই গ্লাসের ওপর ধুলাবালু পড়তে থাকে। ক্রেতারা মনে করে মিষ্টির মধ্যেও মনে হয় ধুলাবালু রয়েছে। কিনতে চায় না। আমরা ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছি।

পুইঁজোর বাজারের নাজমুল নামের এক ব্যবসায়ী বলেন, এ পর্যন্ত কোনোদিন পানি মারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। সড়কে অন্তত প্রতিদিন দুবার করে পানি মারলে কিছুটা হলেও আমরা ধুলাবালু থেকে রক্ষা পাব।

পাংশা সরদার বাসস্ট্যান্ডের হার্ডওয়্যার ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার দোকানে লোহার কিছু পণ্য রয়েছে। প্রতিনিয়তই ধুলাবালু পড়ছে, কিছুদিন গেলেই মরিচা ধরে যাবে। যে পরিমাণ ধুলা পড়ে, তাতে দোকানের মধ্যে বসে থাকার মতো কোন উপায় নেই।

পাংশা-মৃগী সড়কের ইজিবাইকচালক মুন্নাফ বিশ্বাস বলেন, ধুলা ও খানাখন্দের কারণে এ সড়কে আগের তুলোনায় যাত্রী অনেক কমে গেছে। ধুলাবালু আর খানাখন্দে গাড়ি নষ্ট হয় বেশি।  যাও দু-একটা ভাড়া পাই তা দিয়ে গাড়ি সার্ভিসিং করতে ফুরিয়ে যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান বলেন, ধুলাবালুর সাথে রোগজীবাণু থাকে। এগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগ হতে পারে। ফুসফুসের সংক্রমণ হতে পারে।

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, সড়কটি সংস্কার করছে ওয়েস্টার্ন কনস্ট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলার মধ্যে আরো কয়েকটি কাজ করছে। এজন্য পাংশা-মৃগী সড়কের কাজটি বন্ধ রয়েছে। সড়কটিতে পানি দিয়ে ধুলা মারার কথা বলে দেব। তবে ১৫-২০ দিনের মধ্যে কাজটি শুরু করবে বলে জানান তিনি।

সড়কটির সংস্কার কাজ বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা