লোহাগড়ায় আল মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেনের উদ্বোধন
নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশায় আল মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপাশা আল মারকাজুল ইসলাম মসজিদ প্রাঙ্গণে আল মারকাজুল ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহিদুল ইসলামের সুযোগ্য সন্তান (ভারপ্রাপ্ত সভাপতি) হাফেজ হামজা শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্টসমাজ সেবক লক্ষ্মীপাশা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ মুরাদ উদ দৌলা।
বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদুল করিম, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, আনোয়ার হোসেন, কাশিপুর এস সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সম্পাদক মো. আনোয়ার হোসেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রেজাউল ইসলাম, আল মারকাজুল ইসলামী বাংলাদেশ লক্ষ্মীপাশা সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ মামুন, অধ্যক্ষ জামেয়াতুল উলুম আল ইসলামিয়া কেরানীগঞ্জের মাওলানা এসকেন্দার কাসেমী।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নায়েবে মুহতামিম লক্ষ্মীপাশা মাদ্রাসার মুফতি মেরাজুল ইসলাম খান, মুহতামিম হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা মাওলানা মঈনুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুজ্জামান, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম সরু, সিরাজী লিটন শেখ, সাংবাদিক পিকুল আলম প্রমুখ।
শুরুতে অতিথিদের আসন গ্রহণ, ব্যাজ পরিধান ও ফুলেল শুভেচ্ছা, পবিত্র কুরআন মাজিদ তেলোয়াত, আলোচনা এবং উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মুফতি কামরুজ্জামান বিন কাশেম, পরিচালক, আল মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেন লক্ষ্মীপাশা।
শাফিন / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied