চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মহাসমাবেশের মঞ্চ কর্মীদের ভরে ভেঙ্গে পড়ল
চট্টগ্রাম দক্ষিণ জেলা এিনপির মহাসমাবেশর মঞ্চ প্রধান অতিথি বক্তব্য দেয়ার সময় ভেঙ্গে পড়ে। তবে কেউ হতাহত না হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাঙ্গ মঞ্চে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেছে।
বুধবার কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক মাঠে বুধবার সকাল ১১টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দক্ষিণ জেলা বিএনপির মহাসমাবেশের আয়োজন করেন। মঞ্চে না উঠার জন্য নেতা কর্মীদের বারবার অনুরোধ করার পরও প্রধান অতিথি আমির খসরু বক্তব্য দেয়ার সময় সিনিয়র জুনিয়র অনেকে নেতা কর্মী মঞ্চে উঠে সেল্পী তুলতে যান বলে উপস্থিত নেতা কর্মীরা জানান। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি দলীয় সাবেক চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, জেলা বিএনরপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাবকে এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনরি সদস্য সচিব আবুল হাশেম বক্কর, আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান,জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী মনির, কর্ণফুলী উপজেলার সদস্য সচিব হাজী ওসমান, পটিয়া উপজেলার সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভার আহ্বায়ক নুরুল ইসলাম মেয়র, গাজী আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম রাহী, মহিলা দলের সভাপতি জান্নাতুন নাঈম চৌধুরী রিকু প্রমুখ।এতে পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলা পৌরসভার থেকে বিপুল পরিমান নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি