আনোয়ারায় খাইরিয়া মাদ্রাসার সহযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে টিকা নিল উপকূলীয় শিক্ষার্থীরা
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ায় অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপন করে উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় ও রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৮০৬ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাদ্রাসার শীততাপ নিয়ন্ত্রিত দুটি কক্ষে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছেন।
টিকা কার্যক্রমকালে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নাজমুল উলা, স্কুলের প্রধান শিক্ষক ফজলুল কাদের, রফিকুল ইসলাম, মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক সুহাইল সালেহ, সহকারী পরিচালক হাসান মাহমুদ ফয়সাল, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ, স্থানীয় ইউপি সদস্য হাফেজ মো. ইসহাক প্রমুখ।
মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক সুহাইল সালেহ বলেন, রায়পুর ইউনিয়নের শিক্ষার্থীদের সুবিধার্থে ও শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা প্রদানের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক টিকা কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসাকে বেছে নিয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। এতে সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা টিকা নিয়েছে। ভবিষ্যতেও সরকারের বিভিন্ন কার্যক্রমে খাইরিয়া মাদ্রাসার পক্ষে সার্বিক সহযোগিতা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ফাইজার টিকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই প্রদান করতে হয়। তাই আমরা উপজেলা পরিষদের একটি কক্ষে এ টিকা দেয়া শুরু করি। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে উপজেলার সিইউএফএল স্কুল, খাইরিয়া আরবিয়া মাদ্রাসায়সহ ৩টি উপকেন্দ্রে বুথ বসিয়ে টিকা কার্যক্রম চলছে।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied