ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে কোভিড-১৯ রোধকল্পে বিধিনিষেধ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৩:১৬
ময়মনসিংহে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলে রাব্বী, জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট আয়শা হক, জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ। 
 
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বিধিনিষেধ যথেষ্ট ভালো। প্রত্যেকটাই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেকটা একেক হারে সংক্রমণ কমাতে সাহায্য করবে। এই ১১ দফা বিধিনিষেধ সম্মিলিতভাবে করোনা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, কোভিড-১৯ রোধকল্পে এসব বিধিনিষেধ সকলকে নিয়ে সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে।
 
আরো উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, হোটেল- রেস্তোরাঁ সমিতির সভাপতি ও  সাধারণ সম্পাদক, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে  জনসাধারণকে সচেতন করতে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
 
উল্লেখ্য, গত সোমবার (১০ জানুয়ারি) ১১ দফা বিধিনিষেধের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ