ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফিল্মি স্টাইলে ইতালি প্রবাসী কিশোরীকে অপহরণ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৩:১৯
মাদারীপুরে ইতালি প্রবাসী এক কিশোরীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছে। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো কোনো সন্ধান মিলছে না ওই কিশোরীর। পরিবারের লোকজন থানায় অভিযোগ দিলে উক্ত ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা-বাবা। এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
ভুক্তভোগী পরিবার এবং অভিযোগ সূত্রে জানা যায়, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে মাদারীপুর পৌর শহরের ২নং শকুনি এলাকায় ফুফার বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী কিশোরী নোভা। গত ১০ জানুয়ারি সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে দাত ব্রাশ করতে করতে বাড়ির সামনের সড়কে যায় নোভা। সেখানে যাওয়ামাত্রই কিশোরীকে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে অপহরণকারীরা। এ সময় নোভা চিৎকার করলে বাড়িতে থাকা লোকজন বাইরে বেরিয়ে বাধা দেয়ায় আগেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওন সহ তার সহযোগীরা। এরপর আর কোনো সন্ধান মেলেনি নোভার। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
 
ঘটনার পরদিন অপহৃত কিশোরীর বাবা রিপন চোখদার বাদী হয়ে আফজাল হোসেন শাওন (১৫) ও তার বাবা সৈয়দ হাওলাদারসহ আরো তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেন। মামলার পর দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলেও আফজাল হোসেন শাওন এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে বাকি আসামিদের গ্রেফতারের পাশাপাশি অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
 
মামলায় অভিযুক্ত বাকি আসামিরা হলেন- সৈয়দ হাওলাদারের ছেলে নাজমুল হাসান, জফর উদ্দিন হাওলাদারের ছেলে আলহাক হাওলাদার, এবং সৈয়দ হাওলাদারের স্ত্রী নারগিস বেগম। অভিযুক্ত সকলেই মাদুরীপুর সদর উপজেলার কুলপদ্দি তালতলা এলাকার বাসিন্দা।
 
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চেনে না। তাকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনার বিচার চাই। আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।
 
কিশোরীর ফুফা সামচুদ্দিন মাতুব্বর বলেন, নোভা ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে ‍এলে কতিপয় সন্ত্রাসী নোভাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। নোভাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন এখনো পলাতক। তাকে ধরতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান চলছে।

শাফিন / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু