যাত্রী-ড্রাইভার বেশে ডাকাতি : গ্রেফতার ৬
জোরারগঞ্জ থানার অধিবাসী দুবাই প্রবাসী জনৈক হোসেন মাষ্টার। গেল বছরের ডিসেম্বর মাসের ১৯ তারিখ বিকাল তিনটার নগরীর পাহাড়তলীর অলংকার বাসস্ট্যান্ডে বাড়ী যাওয়ার জন্য পরিবহনের অপেক্ষাকালীন যাত্রী ও ড্রাইভার বেশে ৫ জন নিয়ে একটি মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায় এবং গাড়ীর ড্রাইভার তাকে ১০০ টাকা ভাড়ায় গন্তব্যস্থানে পৌঁছে দেয়ার প্রস্তাব দিলে হোসেন মাষ্টার রাজী হয়ে গাড়ীতে উঠলে কিছু পথ যাওয়ার পর তার উপর নেমে আসে নির্মম নির্যাতন। হাতুড়ি ও স্ক্রু ডাইভার দিয়ে উপর্যপুরি আঘাত করে তার কাছে থাকা দশ হাজার টাকা,২টি স্বর্নের আংটি,মোবাইল ও পাসপোর্ট ছিনিয়ে নেয়। তারপর তাকে কিছুক্ষণ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এলোমেলো ঘুরিয়ে কুমিল্লা জেলার চেীদ্দগ্রাম থানাধীন উত্তর বেতিয়ারা নামক জায়গায় ফেলে দেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন। পরে গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আজ ১৩ জানুয়ারি দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে ডাকাত দলের সদস্যদের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এঘটনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অভিযানে নেতৃত্ব দেওয়া সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা পুলিশ এবং পাহাড়তলী ও আকবরশাহ থানা পুলিশ যৌথ অভিযানে অলংকার মোড় এলাকা থেকে বৃহস্পতিবার (১৩জানুয়ারি) দিবাগত রাত একটায় এঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।এসময় ডাকাতির কাজে ব্যবহার করা মাইক্রোবাস, হা্তুড়িসহ সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতার ডাকাতরা হলেন- মো. শাহ আলম আকন (৩২), মো. আবুল কালাম (৪৭), মো. জাকির হোসেন প্রকাশ সাঈদ প্রকাশ তৌহিদ (৩৬), মো. আল আমিন (২৯), মো. মিজানুর রহমান প্রকাশ টান মিয়া (৫৩), মো. নাহিদুল ইসলাম প্রকাশ হারুন (৩১)। এদের মধ্যে ৪ জন ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় পুলিশ।
দেশের বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
শাফিন / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied