ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করলো জাবি ছাত্রলীগ


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৪-১-২০২২ রাত ৮:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও কলম বিতরণ করা হয়।
 
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
 
শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই উপহার আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছি। 
 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে হাবিবুর রহমান লিটন বলেন,শিক্ষার্থীবান্ধব কাজের সঙ্গে ছাত্রলীগ সবসময় আছে এবং থাকবে। লাইব্রেরীতে যারা পড়তে আসে সবাই এখানে খুব কাছাকাছি অবস্থান করে। তাই শিক্ষার্থীদের লাইব্রেরী থেকে সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি যাতে কম হয় সেজন্য আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ। ভবিষ্যতে এধরনের কল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন