ঢাকা শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

উদ্ধারে পিবিআইকে আদালতের নির্দেশ

নিজের সম্পদই কাল হলো বৃদ্ধ আবুল কালাম আজাদের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ১১:৪৪

চট্টগ্রামে সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে মারধর করে অজ্ঞাত স্থানে পাগলা গারদে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। নিখোঁজ ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৫৫)। তিনি প্রবাসী বলে জানা গেছে। তাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন নিখোঁজ আবুল কালামের বন্ধু শাহাব উদ্দিন (মামলা নং ১৭/২২)। মামলায় আসামি করা হয়েছে নিখোঁজের ছেলে রিয়াজ উদ্দিন আহম্মদ, মেয়ে ফাহিমা আক্তার ও ফারহানা আক্তারকে। একই সঙ্গে নিখোঁজের শ্যালক জাহাঙ্গীর আলমকেও আসামি করা হয়েছে। চট্টগ্রাম জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটির (পিপি) ও বাদীপক্ষের কৌঁসলি অ্যাডভোকেট মোহাম্মদ ফৌজুল আমিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বাদীর অভিযোগের উদৃতি দিয়ে ফৌজুল আমিন চৌধুরী বলেন, অসুস্থ্য বাবার সম্পত্তি কব্জায় নিতে ব্যর্থ হয়ে পরস্পর যোগসাজসে তার দুই কন্যা, এক ছেলে ও শ্যালক মিলে প্রবাস ফেরা আবুল কালামকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের ৩৬৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি গ্রহণ করে নিখোঁজকে দ্রুত উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিখোঁজের মোবাইলের সিডিআর, সংবাদদাতার সঙ্গে নিখোঁজের সম্পর্কের সময়কাল এবং অতীত অবস্থান নিশ্চিত হয়ে আদালতকে অবহিত করার জন্য আদেশ দেয়া হয়েছে। 

নিখোঁজ আবুল কালাম আজাদ চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ধানাধীন সৈয়দশাহ রোডের সৈয়দশাহ কলোনী সোসাইটির ২৬৭৮/৩৯৭১ হোল্ডিংয়ের বাসিন্দা। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুড়ি কাগতিয়ার মজিদা পাড়ার প্রয়াত ফয়েজ আহমেদ তালুকদারের পুত্র এবং দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। 

আদালতে দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন মধ্যপ্রচ্যের দুবাই শহরে চাকরি করেছেন। এসময় দেশে ছেলে-মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করিয়ে প্রতিষ্ঠিত করেন। ছোট মেয়েকে বিয়ে দেন ঢাকা এবং বড় কন্যাকে চট্টগ্রামে। বাবার টাকায় দুই ছেলে পাড়িদেন আমেরিকা-অস্টেলিয়ায়। দীর্ঘদিন প্রবাসে থেকে খুবই অসুস্থ হয়ে যাওয়ায় আবুল কালাম আজাদ গত চার বছর আগে দেশে ফিরেন। এর এক বছর পর তার স্ত্রীর মৃত্যু হয়।

অভিযোগে বলা হয়, প্রবাস থেকে পাঠানো সব অর্থ ছেলে-মেয়েদের পড়ালেখা, ছেলেদের বিদেশ পাঠানো, নিজেদের ভরন পোষণ, বাসা ভাড়া এবং বিয়ে শাদীতে ব্যয় করেন তার স্ত্রী। তবে নিজের অসুস্থ শরীর নিয়ে দেশে ফিরে চিকিৎসা এবং থাকা খাওয়ার চরম কষ্টে পড়ে যান। আশ্রয় নেন ছেলের কাছে। দেশে ফেরার এক বছরের মাথায় মারাযান তার স্ত্রী। এরপরই তার জীবনে নেমে আসে চরম বিপত্তি। মায়ের মৃত্যুর পর অসুস্থ বাবাকে আর বাসায় রাখতে রাজি নন ছেলেরা। মেয়েদের কাছেও আর আশ্রয় মিলেনি। এমনকি বিদেশে থাকাকালিন নগরীর বাকলিয়া সৈয়দশাহ রোডের সৈয়দশাহ কলোনী সোসাইটিতে ক্রয়কৃত ভিটেমাটিতে থাকা পরিত্যক্ত সেমিপাকা টিনশেড ঘরে আশ্রয় নিতে গেলে সেখান থেকেও তাকে বিতাড়িত করা হয়। এরপর তার স্থান হয় খোঁলা আকাশের নিচে রাস্তার ধারে। 

শাহাব উদ্দিন জানান, গত ৮ রমজান আবুল কালামকে খুবই অসুস্থ অবস্থায় নগরের অক্সিজেন এলাকায় পড়ে থাকতে দেখেন শাহাব উদ্দিন। ওই সময় তার অসহায়ত্ব ও দুঃখ-র্দুদশার কথা শুনে আবুল কালামকে স্থানীয় অক্সিজেন শীতল ঝর্ণা মাজার গলির জুলির মায়ের কলোনীর ব্যাচেলর বাসায় নিয়ে আশ্রয় দেন। এরমধ্যে আবুল কালাম নিজের চিকিৎসা খরচ চালাতে গিয়ে লাখ টাকার উপরে ঋণগ্রস্থ হয়ে পড়েন। 

শাহাব উদ্দিন বলেন, নিজের জীবিকা নির্বাহ ও চিকিৎসার খরচের অভাবে সম্প্রতি শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে হলেও বাঁচার স্বপ্ন নিয়ে বিভিন্নজনের কাছে ধরনাদেন আবুল কালাম। এতে বেঁকে বসেন শ্যালক ও ছেলে-মেয়েরা। এই নিয়ে থানা পুলিশ ও সামাজিকভাবে বেশ কয়েকবার বৈঠকও বসে। তবে ছেলে-মেয়েরা এসবেও সফল হতে পারেনি। 

মামলায় বলা হয়, গত ১৮ ডিসেম্বর স্বপন নামক এক চাচাতভাইকে সঙ্গে নিয়ে নগরের সৈয়দ শাহ রোডে অবস্থিত নিজের জায়গায় থাকা পরিত্যক্ত ঘরগুলো অপসারণে শ্রমিক নিয়ে যান আবুল কালাম। সে সময় বড় মেয়ে, ছোট ছেলে ও শ্যালক তাকে মারধর করে সেখান থেকে বিতাড়িত করেন। এরপর থেকে তার আর সন্ধান মিলেনি। এই বিষয়ে র‌্যাব ও থানা পুলিশকে জানানো হলেও কোনো প্রতিকার মিলেনি।

শাফিন / জামান

দুধকুমার নদীর ওপর নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম

শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে আনবে উন্নয়নের গতি: জয়সিন্ধুকে ঘিরে জনমনে

জাটকা সংরক্ষণ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ নিয়ে অপপ্রচারের নিন্দা কান্ডারীর

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

৩টি খাল খনন উদ্বোধন ও বিজিএফ’র চাল বিরতণ করলেন এমপি মালিক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

রমজান উপলক্ষে ইয়ারা গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল জেলায় কৃষিতে নতুন সম্ভাবনা : ভোরের আলো ফুটতেই হাসছে সূর্যমুখী ফুল

বরগুনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক