ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মহেশপুরে সীমান্ত অতিক্রমকালে আটক ২১


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ২:৫৯

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্ঠা করলে ২১ জনকে আটক করে ৫৮ বিজিবি। শনিবার (১৫ জানুয়ারি) ভোরে কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনি বাগান থেকে ১৩ পুরুষ, ৪ নারী ‍এবং ৪ শিশুকে আটক করা হয়।

আটককৃতরা হলো- খুলনার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫), তার স্ত্রী সখিনা বেগম (৩০),  মেয়ে রুকাইয়া গাজী (৩), ছেলে আব্দুল্লাহ (২), যশোরের বিরাট সমাজপতীর স্ত্রী শিখারাণী সমাজপতী (৪০), মেয়ে রিয়া সমাজপতী, ছেলে তীপ্ত সমাজপতী, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইলের শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মণ্ডলের স্ত্রী উষারাণী মণ্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মণ্ডলের ছেলে আলম মণ্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেটের কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১), সাহাবুদ্দিনের ছেলে সাইফুল আলম (৩০), সুনামগঞ্জের আব্দুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০), গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩), রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবীর (৪৪), ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদের ছেলে জমির আহম্মেদ (৩০) ‍এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রাকিবুল ইসলাম (৩১)।

বিজিরির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, অবৈধভাবে দেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শাফিন / জামান

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২