চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা পেইড পিয়ার ভলান্টিয়াররা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পিপিভির উপজেলা শাখার সভাপতি ইসরাত জাহান কনিকা, সাধারণ সম্পাদক সালমা, সারিয়া মিতু, শিমু, ইশিতা, রৌচি, লিজা, মহুয়া, তারান্না। বক্তারা বলেন, আমাদের নিয়োগ দেয়ার পর থেকে দুই উপজেলায় করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। নবজাতক শিশু সেবা, স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের সেবা, নবদম্পতি সেবা, কিশোর-কিশোরী, পরিবার পরিকল্পনা রোধকল্পে বাস্তবায়ন ও মৃত্যু তালিকা প্রণয়নসহ মাঠপর্যায়ের বিভিন্ন সেবা আমরা অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছি।
তারা আরো বলেন, করোনাকালীন উক্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছেন। উক্ত পদে আমরা যারা চাকরি করে আসছি আমরা সবাই সুশিক্ষিতা, অনেকেই বিধবা, স্বামী পরিত্যক্তা এবং আমাদের অনেকেরই চাররির বয়স অতিবাহিত হয়েছে। বর্তমানে এই চাকরি আমাদের সন্তানদের নিয়ে বাঁচার একমাত্র অবলম্বন। তাই আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।
পরে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর ভলান্টিয়াররা স্মারকলিপি প্রদান করেন।
শাফিন / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২