ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় লবণের গর্তে পড়ে শিশুর মৃত্যু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৩:৫২

কক্সবাজারের কুতুবদিয়ায় খেলতে গিয়ে আর ফেরা হলো না ৮ বছরের শিশু জয় শর্মার। নানাবাড়ির পাশের একটি লবণের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের প্রদীপপাড়ায়। জয় শর্মা কক্সবাজার সদর বিডিআর ক্যাম্প এলাকার পটল শর্মার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয় শর্মা মায়ের সাথে কক্সবাজারের দাদু বাড়ি থেকে কুতুবদিয়ায় নানুবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার (১৫ জানুয়ারি) খেলতে গিয়ে সে সন্ধ্যা অবধি বাড়ি না ফিরলে পরিবারের লোকজনের মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে আত্মীয়স্বজনসহ পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

কোথাও পাওয়া না গেলে পাশের খেলার মাঠে খুঁজতে যান স্থানীয়রা। সেখানে লবণের মাঠের একটি গর্তে জয় শর্মার নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। শনিবার রাত ৮টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শাফিন / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা