ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কালকিনিতে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৫:৫৮
মাদারীপুরের কালকিনিতে এক পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ নেন হাফিজুর রহমান সরদার মিলন। ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহেদ পারভেজের কাছে পরাজিত হন মিলন সরদার। নির্বাচনের পর থেকে মিলন সরদারের কর্মী-সমর্থকরা হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে আসছেন। নির্বাচনী দ্বন্দ্বের জেরের ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় শাহেদ পারভেজের সমর্থক মানিক গংরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন সরদারের ইটভাটা অফিস ঘরে থাকা টাকা লুট, ভাংচুর ও তাদের পুরনো বাড়িতে থাকা ছোট-বড় ৫টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার বলেন, নির্বাচনের জের ধরে শনিবার সন্ধ্যায় আমার প্রতিদ্বন্দ্বী নতুন চেয়ারম্যান শাহেদ পারভেজের কর্মী মানিক গংরা আমাদের পুরনো বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। পরে আমার ব্যবসা প্রতিষ্ঠান ইটভাটায় গিয়ে ভাটার ভেতরে থাকা অফিসঘরেও ব্যাপক ভাংচুর চালায় এবং অফিসে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমি চরম নিরাপত্তহীনতায় আছি।
 
এ বিষয়ে নতুন চেয়ারম্যান শাহেদ পারভেজ বলেন, সাবেক চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে আমার কর্মী-সমর্থকরা হামলা করেনি। এটা তার ব্যক্তিগত বিরোধে হতে পারে বলে শুনেছি।
 
কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রোববার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

শাফিন / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু