ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ইটভাটায় অবৈধভাবে পুড়ছে কাঠ


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৫:৫৯
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে নয়ন ব্রিকস নামে একটি ইটভাটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে কাঠ। আইন-কানুনের তোয়াক্কা না করে শত শত মণ জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে এ ইটভাটায়। এতে পরিবেশের ভারসাম্যের চরম অবনতি হচ্ছে।
 
রোববার (১৬ জানুয়ারি) ইটভাটায় সরোজমিন গিয়ে দেখা যায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। তবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে। এছাড়া ইট পোড়ানোর কাজে জ্বালালি কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
 
সরোজমিন লোহাগড়া উপজেলার নয়ন ব্রিকস নামে ওই ইটভাটায় তথ্য সংগ্রহ করতে গেলে ভাটার মালিক মজিবর রহমান মোল্যা এবং ম্যানেজার মিন্টু সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন ও অকথ্যভাষায় গালাগাল করেন। এছাড়া ইটভাটায় কাঠ পোড়ানো অবৈধ মর্মে সাক্ষাৎকার দিতে চাননি।
 
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অবৈধ ভাটার বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা