অসহায় শীতার্তদের পাশে জাবি সাইন্সক্লাব
বিজ্ঞান চর্চা ও উৎকর্ষ সাধনের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইন্সক্লাবের আয়োজনে মানবিক উষ্ণতায় সাহায্য নিয়ে শতাধিক শীতার্ত অসহায়কে কম্বল, মাস্ক বিতরণ করা হয়। রবিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
"মানবিক উষ্ণতায় সাহায্য নিয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাইন্সক্লাব" স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: শরিফ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিন জাহান মৌ ও ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মসূচিতে অধ্যাপক শাহেদুর রহমান বলেন,“সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সায়েন্স ক্লাবকে অভিনন্দন। আশা করি সামনে ও এমন আরো সামাজিক উন্নয়ন মূলক কাজে তারা এগিয়ে আসবে। এই করোনা মহামারির মধ্যে আমারা সাস্থ্যবিধি মেনে চললে সবাই ভালো থাকবো। আশা করি আমরা সবাই সাস্থ্যবিধি মেনে চলবো।”
সাইন্সক্লাবের ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম বলেন,“জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব সব সময় সমাজের গরিব অসহায় মানুষের পাশে আছে। প্রতিবছরের ন্যায় এই বছর ও সায়েন্স ক্লাব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছে। আগামীর দিনগুলোতে ও আমরা অসহায় মানুষের পাশে থাকবো।”
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতা, সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করা এবং গণিতে আগ্রহী করে তোলার জন্য জাতীয় গণিত অলিম্পিয়াড, ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনে আগ্রহী করার জন্য জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied