ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অবশেষে পাবনায় ভিডিও দেখিয়ে প্রেমিকাকে বারবার ধর্ষণকারী পুলিশের জালে ধরা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১১:২১

সেই লম্পট ধর্ষণকারীকে অবশেষে পুলিশের জালে আটকা পড়েছে। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে প্রেমিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল বুলবুল আহমেদ বিপুলকে নামে এক যুবক। রোববার (১৬ জানুয়ারি) তাকে ভাংগুড়া থানা পুলিশ গ্রেপ্তার করে। বিপুল ভাংগুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর প্রায় ১৫ দিন পলাতক ছিল।

মামলার সূত্র ধরে পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে ৪ বছর আগে বিপুলের সঙ্গে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ওই যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর ধরে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা ও ফেসবুকের মাধ্যমে প্রেম চলতে থাকে। একপর্যায়ে বিপুল ওই যুবতীকে আটঘরিয়া উপজেলায় নিজের বড় বোনের বাড়িতে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এরপর থেকে বিপুল যুবতীকে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বড়িতে নিয়ে নিয়মিত ধর্ষণ করে। ধর্ষণের কারণে ওই যুবতী একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে বিপুলের চাপে পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট করে দেয়।

অবশেষে ওই যুবতী দুই সপ্তাহ আগে বিপুলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসে। কিন্তু বিপুল পালিয়ে যাওয়ায় তিন দিন পরেও কোনো সমাধান না হওয়ায় ওই যুবতী ৯৯৯-এ কল করেন। এরপর এ ঘটনায় ভাংগুড়া থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই যুবতী। এ অবস্থায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ভাংগুড়া থানা পুলিশ রোববার সকালে বিপুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, সর্বশেষ ধর্ষণের ঘটনাটি ফরিদপুর হওয়ায় ওই থানায় মামলা হয়। তাই বিপুলকে গ্রেপ্তার করে ফরিদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী গ্রেপ্তারকৃত লম্পট ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা