ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীরা হচ্ছে নীল চাষি আর প্রশাসন হচ্ছে ব্রিটিশ ইংরেজ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ২:৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, নীল চাষিদের যেভাবে নির্যাতন করা হতো সেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিরা স্বৈরাচারের সহায়ক ভূমিকা একনিষ্ঠভাবে পালন করছেন। আমরা দেখছি গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যত ছাত্র-ছাত্রীদের ন্যায্য আন্দোলন হচ্ছে সেই ন্যায্য আন্দোলনে সব সময় স্বৈরাচারী গোষ্ঠীর ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায়।

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, এই হামলার সাথে যে সন্ত্রাসী সংগঠন, পুলিশ এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যেন ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর কোন মহল আঙ্গুল তুলতে না পারে, শিক্ষার্থীদের গায়ে হাত দিতে না পারে, শিক্ষার্থীদের উপর চোখ রাঙাতে না পারে। বাংলাদেশের যেকোন প্রান্তে যেকোন শিক্ষার্থীর উপর যখন কোন জুলুম নিপীড়ন করবে, তখন আমরা আমাদের ভাই-বোন-বন্ধু হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা তার প্রতিবাদ জানাবো, তাদের পাশে দাঁড়াব।

ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, ক্যাম্পাসে ভিসি হচ্ছে শিক্ষার্থীদের সর্বোচ্চ অভিভাবক। সেই অভিভাবকের মদদে যখন সরকারি প্রশাসন বাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের উপর হামলা চালায় তখনই বুঝে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়। সে দেশ, সে জাতির অবস্থা কোথায়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহব্বত হোসেন মিলনের সঞ্চলনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।

শাফিন / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?