২৮ জনের বিপরীতে ৬ জন
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত রোগীরা
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক ও সঠিক জনবল না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা। এখানে অপারেশন থিয়েটার ও আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ছোট-বড় কোনো অপারেশন করা হয় না। নিরুপায় হয়ে রোগীরা পার্শ্ববর্তী কোনো ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হন।
উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান এটি, যে কারণে এই হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। চিকিৎসক স্বল্পতার কারণে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের জেলা সদর কিংবা পার্শ্ববর্তী যশোর সদর হাসপাতালের ওপর নির্ভরশীল হতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিয়মানুসারে এলাকার জনসংখ্যার ওপর ভিত্তি করে জুনিয়র কনসালট্যান্ট ১০ জন থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র ১ জন, এমএলএসএস ৪ জনের বিপরীতে ১ জন, ওয়ার্ড বয় ৩ জনের বিতরীতে ১ জন, ওটি বয় ১ জন থাকার কথা থাকলেও বর্তমানে পদটি শূন্য, ২ জন আয়ার বিপরীতে রয়েছে ১ জন, সিকিউরিটি গার্ড ২ জনের জায়গায় ১ জন, পরিষ্কার পরিছন্নকর্মী ৫ জনের প্রয়োজনের রয়েছেন মাত্র ১ জন। মালির পদটিও শূন্য। এখানে ২৮ জনের বিপরীতে রয়েছেন মাত্র ৬ জন।
স্বাস্থ্য কমপ্লেক্সেটি ঘুরে দেখা যায়, রোগীর লম্বা লাইন। প্রতিদিন আউটডোর-ইনডোরে ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসাসেবা নিতে এই হাসপাতালে আসেন। কিন্তু এই বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসা দিচ্ছেন মাত্র কয়েকজন চিকিৎসক। হাসপাতালের অপারেশন থিয়েটারে আধুনিকমানের যন্ত্রপাতি ও অন্যান্য ব্যবস্থাপনা থাকলেও সার্জারি চিকিৎসকের অভাবে কোনো অপারেশন হচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রাজু আহম্মেদ জানান, সঠিক জনবল না থাকার এখানে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ আছে। ইতোমধ্যে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আমাদের এখানে অপারেশন থিয়েটার থাকালেও চিকিৎসকের অভাবে অপারেশন করা সম্ভব হয় না বলেও জানান তিনি।
শাফিন / জামান
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন