মিরসরাইয়ে কম্বল বিতরণ
চট্টগ্রামের মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগে উপজেলাব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের আওতায় আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও বিকেলে বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের মাধ্যমে পৌরসভার খান সিটি সেন্টারে কম্বল বিতরণ করা হয়।
সকালে হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর ও ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত ৩ আসনের মহিলা সদস্যদের মাধ্যমে এক হাজার কম্বল বিতরণ করা হয়। বিকেলে বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে এক হাজার কম্বল তুলে দেয়া হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- এফআইকে প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজার জিয়াউর রহমান, এফআইকে প্রপার্টিজ ডেভেলপমেন্টের উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু, এফআইকে প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তা দীন মোহাম্মদ ও আমজাদ হোসেন নোমানসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, খান কল্যাণ ট্রাস্টের এই মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। উনার এই উদার মন মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। যখন তীব্র শীতে কাঁপছে গ্রাম গঞ্জের অসহায় মানুষ। একটু উষ্ণতার পরশ পেতে তাকিয়ে আছে এই অসহায় মানুষগুলো। তাদের জন্য মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগ প্রশংসনীয়।
খান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, আমাদের এই কার্যক্রম মিরসরাই বিভিন্ন ইউনিয়নে চালিয়ে যাব। আমাদের এফ.আই.কে প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাব।
শাফিন / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied