ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৪:৪৯
মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে আধা কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
গ্রেফতারকৃতরা হলেন- পান্নু মোল্লা (৪৮), মো. সেলিম মিয়া ওরুফে সিলন (৩২), মো. জুয়েল রানা (৩৬) এবং নিতাই কুমার সাহা (২৯)।
 
ডিবির অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, জেলার সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে আধা কেজি গা‍ঁজাসহ পান্নু মোল্লা ও গাঁজা বিক্রয়ের সহযোগী মো. সেলিম মিয়া ওরুফে সিলনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া থানার ভান্ডারীপাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ