ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুতুবদিয়ায় শ্রমিক লীগের দুই কমিটি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ৩:৫
কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের দুটি কমিটি নিয়ে তুমুল আলোচনা চলছে দ্বীপ জনপদে। এই দুই কমিটির একটির আহ্বায়ক নুরুল ইসলাম এবং নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাসেল সিকদার। কোনটি আসল তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে নেতাকর্মীরা। উভয় কমিটির নেতাকর্মীরা নিজেদের অবস্থান জানান দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পক্ষ দিচ্ছে অভিনন্দন ‍আর অন্য পক্ষ দিচ্ছে প্রতিহত করার ডাক। ফলে কমিটির দ্বন্দ্ব নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। 
 
আগের কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক তিন দিন আগে লিখেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত, খেলা হবে রাজপথে।সোমবার উপজেলা গেট এলাকায় আগের কমিটির সদস্য সচিব মোজাম্মেল হককে লাঠিসোটা হাতে কর্মীদের সাথে দেখা যায়। ওই দিন কক্সবাজার জেলা শ্রমিক লীগ কর্তৃক ঘোষিত কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি কুতুবদিয়া ‍এলে তাদের  প্রতিহত করতে আগের কমিটির অবস্থান বলে জানান নেতাকর্মীরা। এ সময় উভয় কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হওয়ার একটি আশংকা দেখা যায়। পরে পুলিশের উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
এদিকে উপজেলার অলি-গলি ছেয়ে গেছে নতুন কমিটির আহ্বায়ক মো. রাসেল সিকদার ও তার অনুসারীদের পোস্টারে। তাদের ফুলের মালা দিয়ে বরণ ও অভিনন্দন ছড়িয়ে পড়েছে ফেসবুকজুড়ে। পাল্টাপাল্টি স্ট্যাটাসও সমানতালে দিচ্ছেন উভয় কমিটির নেতাকর্মীরা। 
 
এ ব্যাপারে উপজেলা শ্রমিক লীগের আগের কমিটির আহ্বায়ক লেমশীখালী ইউপির সাবেক এমইউপি মো. নুরুল ইসলাম বলেন, রাসেল সিকদারকে আহ্বায়ক করে কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের যে কমিটি দেয়া হয়েছে সেটা ভুয়া। এটা কক্সবাজার জেলার ভুঁইফোঁড় নেতাদের দেয়া কমিটি। কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করা হবে।
 
এদিকে নতুন কমিটির আহ্বায়ক মো. রাসেল সিকদার বলেন, নবগঠিত জাতীয় শ্রমিক লীগ কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ  বঙ্গবন্ধুর আর্দশিক কর্মী নিয়ে গঠিত। এটা বিএনপি-জামায়াত নিয়ে গঠিত কোনো সংগঠন নয়। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে থাকবে নবগঠিত জাতীয় শ্রমিক লীগ কুতুবদিয়া উপজেলা শাখা। মাঠে তাদের অবস্থান খুব ভালো বলে উল্লেখ করেন তিনি। 

শাফিন / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে