ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভাংগুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২২ বিকাল ৬:২১

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছে। দলীয় প্রধান শেখ হাসিনা আছেন বলেই আমরা ভালো আছি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির দূত পায়রা উড়িয়ে পাবনার ভাংগুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বড় পর্দায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংসের পথে নেয়ার জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুণ্ন করতে দেশবিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিটি ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এসএম কামাল হোসেন বলেন, সরকার জনগণের কল্যাণে সব ধরনের কাজ করে যাচ্ছে। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বেড়েছে আয়সহ কর্মসংস্থান। মানুষের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রধানের পরিচালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, মকবুল হোসেন এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, আ’লীগ নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শাওয়াল বিশ্বাস, ভাংগুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল, জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা