শাবিপ্রবির ভিসির অপসারণের দাবিতে সরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশ ও সন্ত্রাসীদের বর্বর হামলা, ক্যাম্পাস বন্ধ ঘোষনার প্রতিবাদ ও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
রসায়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, 'আজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন একটা পর্যায়ে চলে গেছে যে কোথাও ছাত্রদের নিরাপত্তা নেই। যেকোন সময় সন্ত্রাসীরা হামলা চালায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের মান উন্নয়নের দাবী করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উপর পুলিশ দিয়ে হামলা করে রক্তাক্ত-আহত করেছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা কখনো ছাত্রসমাজকে থামিয়ে দিতে পারবেন না।'
ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী আলী হোসেন বলেন, 'শাবিপ্রবির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর প্রথমে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হামলা, পরবর্তীতে পুলিশ ডেকে গুলি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সাথে আমরা পূর্ণ সংহতি জানাচ্ছি।'
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied