পাংশায় স্ত্রীকে নতুন কাপড় পরিয়ে গ্রাম ঘুরে এসে গলা কেটে হত্যা
রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে নতুন কাপড় পরিয়ে একসাথে গ্রাম ঘুরে এসে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে স্বামী রুবেল। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। লিপি খাতুন কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের এলেম শেখের মেয়ে। ১৫ বছর আগে তাদের পারিবারিকভাবে বিবাহ হয়। তিনি তিন সন্তানের জননী।
সরেজমিন জানা যায়, গ্রামের আকুল সরদারের ছেলে রুবেল সরদার (৩২) তার স্ত্রী লিপি খাতুনকে (২৭) গলা কেটে হত্যা করেছে বলে জানান এলাকাবাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. রিপন বলেন, সকালে রুবেলের বাড়িতে চিৎকার শুনে এসে দেখি ঘরের দরজা আটকে বউকে মারধর করছে। আমরা দরজা ভাঙার চেষ্টা করেছি। আমরা ঘরের দরজা ভেঙে উদ্ধারের চেষ্টা করেছি কিন্তু পারিনি। একপর্যায়ে দরজার একপাশ ভেঙে গেলে ভাঙা দরজার মধ্য দিয়ে রুবেল একটি রক্তমাখা দা বের করে। তখন আমরা ভয় পেয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেই।
রুবেলের ভাবি শিউলি খাতুন বলেন, ওদের সংসারে আগে থেকেই ঝগড়াঝাটি হতো। রুবেল নেশা করে। প্রায়ই বউকে মারপিট করত। এজন্য রুবেলের বউ বাবার বাড়িতে চলে যায়। গত তিন দিন আগে রুবেল বউকে বাড়ি নিয়ে আসে। আজ সকালে এ ঘটনা ঘটায়।
ইউপি সদস্য মো. মোন্তাজ আলী বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি রুবেল সকালে বউকে নতুন কাপড় পরিয়ে একসঙ্গে গ্রামের কয়েকটি বাড়ি ঘুরিয়ে নিয়ে বেড়ায়। পরে বাড়ি এসে বউকে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মম মাসুদুর রহমান বলেন, আমরা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে এসে রুবেলকে আটক করি এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাই।
এ ঘটনায় রুবেলের পরিবারসহ এলাকাবাসীদের মধ্য আতংক বিরাজ করছে।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন