ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিষাক্ত কেমিক্যালে ভোজ্য তেল বানায় মিজান এন্টারপ্রাইজ ও এসএস অয়েল ট্রেডিং


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১২:১৬

অনুমোদনহীন লাইসেন্স ব্যবহার ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ভোজ্য তেল উৎপাদন এবং বিক্রির অপরাধে নগরীর বায়েজিদে মিজান এন্টারপ্রাজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এস এস অয়েল ট্রেডিং কারখানার অভিযুক্তরা পলাতক থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এবং সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। 
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা পাম অয়েলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে সয়াবিন তেল বানিয়ে বাজারে বিক্রি ও বিপণন করায় বায়েজিদের হাজী পাড়া ওয়াজেদিয়া এলাকার মেসার্স মিজান এন্টারপ্রাইজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মভঙ্গ করে বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল গুদামজাতকরণ, এক নামে ট্রেড লাইসেন্স নিয়ে অন্য প্রতিষ্ঠানের নামে বাজারজাতকরণসহ বিভিন্ন নিয়ম লংঘনের প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে বায়েজিদের নয়ারহাট বঙ্গবন্ধু এভিনিউ সড়কের এস এস অয়েল ট্রেডিংয়ের অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কারখানায় নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুনানি শেষে তাদের দণ্ড নির্ধারণ করা হবে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, কারখানাগুলো এক প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করে অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য বাজারজাত করছিল। কারখানা দুটির একটিকে নানা অনিয়মের জন্য ৩ লাখ টাকা এবং অন্যটিাতে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানি শেষে তাদের জরিমানা করা হবে।

শাফিন / শাফিন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির