ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১:৮

ক্যাম্পাসে একাধিক ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক মানববন্ধনে ‍এ প্রতিবাদ জানান তারা।

ছিনতাইয়ের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর বলেন, শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের  ঘটনা ঘটেই  চলেছে। অথচ প্রক্টরিয়াল বডি কোনোটারই সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে দিন-দিন ক্যাম্পাস দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, পুলিশ টিম থাকা সত্ত্বেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। অতি দ্রুত ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, এত পুলিশ, এত গোয়েন্দা এজেন্সির লোক ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্ত্বেও ভিসির বাস ভবনের সামনে ছিনতাই হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশপাশে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেটা দেখা। কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে আমরা সঙ্কিত।

আমানুল্লাহ আমানের সঞ্চালনায় কর্মসূচিতে প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। 

শাফিন / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?