ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাই প্রাণিসম্পদের উদ্যোগে খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১:৩৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রাণিসম্পদ অফিসের সামনে খামারিদের মাঝে ‍বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
 
২০২১-২২ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে ১৬ জন গাভী পালনকারী, ১৬ জন গরু মোটাতাজাকরণকারী এবং ১৪ জন মুরগি পালনকারীসহ মোট ৪৬ সিআইজি খামারির মাঝে গরুর খাদ্য, চিটাগুড়, খাবার পাত্র (মেজার), উন্নত জাতের মুরগি, মুরগির ঘর, মুরগির খাবার, কৃমির ওষুধ, ভিটামিন ও মিনারেল প্রিমিক্স এবং প্রত্যেককে প্রদর্শনী সাইনবোর্ডসহ ৩০০ টাকা করে ব্রিফিং ভাতা প্রদান করা হয়।
 
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিনহাজুল করিম এবং ডা. মো. ফরিদুল ইসলামসহ অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত