ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে এখনো বই পায়নি অনেক শিক্ষার্থী


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ২:১১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পঞ্চম ও সপ্তম শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থী এখনো পায়নি নতুন বছরের বই। এছাড়া প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সবাই বই পেলেও ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বেশিরভাগই বই পায়নি। তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন, এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন, ২টি এনজিও পরিচালিত বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অন্যান্য বছর ১ জানুয়ারি নতুন বই তুলে দেয়া হলেও এ বছর তা সম্ভব হয়নি। জানুয়ারি মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও এখনো পঞ্চম শ্রেণিতে কোনো বই সরবরাহ করা হয়নি। পঞ্চম শ্রেণি ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইংরেজি, তৃতীয় শ্রেণির গণিত ও বিজ্ঞান বই এখনো সরবরাহ করা হয়নি। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে একটি, সপ্তম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে ৭টি ছাড়া অন্য বইগুলো এখনো শিক্ষার্থীরা হাতে পায়নি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি স্বীকার করে বলেন, ছাপাখানা থেকে এখনো উপজেলায় বই পৌঁছে দেয়া হয়নি। আমরা ছাপাখানার লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এ সপ্তাহে না পেলে বিকল্পভাবে দ্রুত বই এনে শিক্ষার্থীদের দেয়া হবে।

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, চাহিদা অনুযায়ী এখনো নতুন বই সরবরাহ করা হয়নি। তাই যতটুকু আসছে আমরা তাই স্কুলগুলোতে সরবরাহ করছি। প্রাপ্তিসাপেক্ষে আগামী সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই সরবরাহ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার