আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু
আনোয়ারা ১নং বৈরাগ ইউনিয়নে উত্তর বন্দর এলাকায় আরব খান ভবন নির্মাণে সরকারি নীতিমালা অমান্য করেই গড়ে তুলছে তিনতলা ভবন। বিদ্যুৎ তারের নিচে তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজে ভবনে উঠলে নির্মাণ শ্রমিক ইমরান উদ্দীন (৫০) বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে মারা যান। আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর কারণ হিসেবে ভবন মালিককে দুষছেন ঠিকাদার রুহুল আমিন মাঝি।
নিহত ইমরান উদ্দীন নোয়াখালী হাতিয়া উপজেলা চরবিরি এলাকার মৃত রবিউল হকের ছেলে। সেই একই এলাকার ঠিকাদার রুহুল আমিন মাঝির সাথে আনোয়ারা শাহাদাতনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুৎ জোনের ডিজিএম আব্দুল মুহিত বলেন, ভবন মালিক আরব খান আমাদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি। এক মাস আগে একটা দরখাস্ত করছে বিদ্যুৎ তারে কভার লাগানোর জন্য। আমরা ভবনটি সরেজমিন পরিদর্শন করে তাকে বলেছিলাম কভার দিলে হবে না, এটা বিদ্যুতের খুঁটি সরাতে হবে। আপনি এ বিষয়ে আবেদন করেন। পরে উনি আর আসেননি।
এ বিষয়ে ভবন মালিক আরব খানের বাড়িতে গেলেও তিনি সাংবাদিকদের সামনে আসতে অপারগতা প্রকাশ করেন। পরে মুঠোফোনে এ একাধিকবার চেষ্টা করেও ফোনে সংযোগ স্থাপন করা যায়নি।
ঠিকাদার রুহুল আমিন মাঝি বলেন, আমার সাথে ভবন মালিক আরব খানের সাথে একটি ভবনের তিনতলার কাজের চুক্তি হয়।চুক্তির আগেই ভবন মালিককে আমি বলছি বিদ্যুতের খুঁটি সরাতে হবে। ভবন মালিক বলল সরিয়ে নেবে। সর্বশেষ আজ ছাদ ঢালাইয়ের জন্য ভবন মালিক এক প্রকার জোর করে। আমি বেশি লাভের আশায় কাজ করতে গিয়ে একজন আপন মানুষ বোনের স্বামীকে হারালাম। আমি নিজেও একজন নির্মাণ শ্রমিক। ছোটখাটো এসব কাজ কন্ট্রাক নিয়ে করি।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কর্ণফুলী থানার বন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়াহাব বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে সকাল সাড়ে ৭টায় আমরা ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ নিচে নামিয়ে নিয়ে আসি। ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে অভিযোগ দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আল মাহমুদ জানান, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থলে এসে মৃত লাশটির সুরহতাল রিপোর্ট প্রস্তুত করে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied