মাদারীপুরে শতাধিক দুস্থ ও শীতার্তের মোঝে কম্বল বিতরণ
মাদারীপুরে সাংবাদিকদের সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে শতাধিক দুস্থ ও শীতার্তের মোঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃ্হস্পতিবার (২০ জানুয়ারি) সকালে মৈএী মিডিয়া সেন্টারের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।
মৈত্রী মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসানের সঞ্চালয়নায় এতে সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ সাংবাদিকগণ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাদারীপুর জেলা বিসিডিএসের সদস্য সচিব সাকিব হাসান। এ সময় মৈত্রী মিডিয়া সেন্টারের সকল সদস্য উপস্থিত ছিলেন।
নতুন শহর এলাকার কহিনুর বেগম বলেন, ‘শীতের যে কাপড় ছিল তা দিয়ে রাতের বেলা পরিবারের সবার শীত কাটত না। এখন এই কম্বল পেয়ে ভালো হলো। সবাই মিলে আরাম করে থাকা যাবে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে মৈত্রী মিডিয়া সেন্টার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শাফিন / জামান
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied