মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে শাইজুদ্দিন নামে কৃষক হত্যা মামলায় ছাহের উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একই মামলায় আদালতের বিচারক আরো দুজনকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আসামির উপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আরো ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাহের উদ্দিন এবং কারাদণ্ডপ্রাপ্ত দলিল উদ্দিন ও সেলিম উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের দক্ষিণ পুটাইল এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিষয়ে ২০১৩ সালের ১২ জুন সকালে আসামিরা কাতরা (বল্লম) দিয়ে মানিকগঞ্জ সদরের পুটাইল এলাকার কৃষক শাইজুদ্দিনের ওপর হামলা চালায় এবং কাতরার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে ঘটনার দিন বিকেলে ছাহের উদ্দিন, দলিল উদ্দিন, সেলিম উদ্দিন, সোহেল হোসেন, মনজুরুল করিম, নছির উদ্দিন, জিলুক, আসমা বেগম, রূপজান বেগম, রেজাউল করিমকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের ছেলে আশিম আলী। ওই বছরের ২৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজগর আলী ১০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। নিহত শাইজুদ্দিন এবং আসামিরা আপন ভাই-ভাতিজা। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালতের বিচারক এ মামলা থেকে সোহেল হোসেন, মনজুরুল করিম, নছির উদ্দিন, জিলুক, আসমা বেগম, রূপজান বেগম, রেজাউল করিমকে খালাস দেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied