ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ১১ দফা বিধিনিষেধ নিশ্চিত করতে মাঠে প্রশাসন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২১-১-২০২২ বিকাল ৬:৫৪

রাজবাড়ীর পাংশায় মাস্ক পরিধান নিশ্চিত করতে মাঠে কাজ করতে দেখা গেছে উপজেলা প্রশাসনকে। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করতে দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর নেতৃত্বে করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। অভিযান পরিচালনাকালীন সকলকে মাস্ক পরিধানে উৎসাহ দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং করোনার বিস্তার রোধকল্পে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

অভিযান পরিচালনাকালীন মাস্ক না পরার কারণ জেনে কয়েকজনকে স্বপ্ল পরিসরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।  এ অভিযান সফল করতে সহযোগিতা করে পাংশা মডেল থানার এসআই শহিদুলের নেতৃত্বে পুলিশের একটি দল।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, দেশে নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকায় ইতোমধ্যে ১১ দফা বিধিনিষেধ দিয়েছে সরকার। ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে সব সময় কাজ করবে উপজেলা প্রশাসন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা