শেকৃবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত, খোলা থাকছে আবাসিক হল
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বিদ্যমান পরিস্থিতিতে এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, সকল অনুষদের সব লেভেলের চলমান বা অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে, তবে শনিবারের (২২ জানুয়ারি) পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। সশরীরে কোনো ক্লাস নয়, কোনো অনুষদ বা বিভাগ চাইলে শুধুমাত্র চলমান ক্লাসসমূহ অনলাইনে নিতে পারবে। এক্ষেত্রে ৬ তারিখ পর্যন্ত নতুন রুটিনে নতুন কোনো সেমিস্টারের ক্লাস অনলাইনে হবে না। শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খোলা থাকবে। শেকৃবি অধিভুক্ত সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজের শনিবারের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানান ড. পরিমল।
ইতোমধ্যে চলমান বা অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিতের পরিবর্তে অন্য বিশ্ববিদ্যালয় যেখানে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সেখানে শেকৃবিতে অনলাইনে পরীক্ষা নয় কেন- জানতে চাইলে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যাপারে শিক্ষকরা মত দেননি।
এমএসএম / জামান
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা