ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় শীতবস্ত্ৰ বিতরণ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ৩:৩

কুতুবদিয়ায় অমজাখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতাৰ্তদের মাঝে শীতবস্ত্ৰ বিতরণ করা হয়েছে। স্থানীয় এম এইচ গ্রামার স্কুল প্রাঙ্গণে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ ইকবালের নেতৃত্বে অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়৷

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি হাসান, সহ অর্থ সম্পাদক মাঈন উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইমুল হুদা ছিদ্দিকী (সোহাগ) ও তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রুহুল কাদের, উক্ত সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি আলী ওসমান শেফায়েত  বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত অসহায় ও হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি শীতবস্ত্র তুলে দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে।

তিনি আরো বলেন, ২০১৩ সাল থেকে নিজ এলাকায় ও পার্শ্ববর্তী এলাকায় উক্ত সংগঠন শীতবস্ত্র বিতরণ করে আসছে। তিনি সবাইকে বিশেষ করে সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। যারা এ মানবিক কর্মকাণ্ডে পূর্বেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখনো করে যাচ্ছেন তিনি সকলের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। 

জামান / জামান

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ