আনোয়ারার জুঁইদন্ডী ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থনে পথসভা
আসন্ন ৩১ জানুয়ারি ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোহাম্মদ ইদ্রিসের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারের নির্বাচনী পথসভায় জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বৈরাগ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ মোহাম্মদ ছৈয়দ, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার, চাতরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুন্ম সম্পাদক অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবছার তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
নির্বাচনী পথসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে তৃণমূল পর্যায়ের জনগণের উন্নয়ন সাধিত হয়। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, উন্নয়নের প্রতীক। আজ সেই নৌকা জননেত্রী শেখ হাসিনার হাতে। তাই উন্নয়ন চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে এম মোস্তফাকে বিজয়ী করুন। আরও বলেন, ৩১ জানুয়ারি জুঁইদন্ডী ইউনিয়নে শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
জামান / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার