ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গলাচিপায় গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই লাঞ্ছিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২২-১-২০২২ বিকাল ৬:৩৯

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ ০২ নং ওয়ার্ডে আগাছা গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোয়াজ্জেম হোসেন তালুকদারের পক্ষ হয়ে মো. হাবিবুর রহমান হাবিব আগাছা গাছের দু'টি ডাল কাটলে তারই ছোট ভাই মো. কালু তাকে বাধা দেয়। একপর্যায়ে দু‍ই ভাইয়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।  এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার থানায় একটি অভিযোগ করা হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মোয়াজ্জেম হোসেন তালুকদার ও জরিনা বেগম (জমবি) দীর্ঘ ৫০ বছর পাশাপাশি প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছেন।  দুই ঘরের সীমানায় দুটি আগাছা গাছ থাকার কারণে মোয়াজ্জেম হোসেন তালুকদারের ঘর নষ্ট হয়ে যাচ্ছে। এনিয়ে জরিনা বেগম (জমবি)কে একাধিক বার বলা সত্যেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। উপায় না পেয়ে মোয়াজ্জেম হোসেন তালুকদার জরিনা বেগমের (জমবি) বড় ছেলে মো. হাবিবুর রহমান হাবিবকে জানায়। মো. হাবিবুর রহমান হাবিব মানবিক কারণ চিন্তা করে গাছের ডাল কাটার উদ্যোগ নিলে তাকে মারধর সহ অপমানিত হতে হয়। 

মোয়াজ্জেম হোসেন তালুকদার জানান, তাদের গাছের কারণে আমি ঘরটিকে ভালো ভাবে উঠাতে পারছিনা। এনিয়ে অনেক বার ঝগড়াঝাটি ঝামেলার সৃষ্টি হয়েছে। জরিনা বেগম (জমবি) গাছ গুলো কাটতে নারাজ, গাছগুলো ফলের গাছ হলে একটা কথা ছিল। 

হাবিবুর রহমান হাবিব জানান, আমি উপকার করতে গিয়ে ছোট ভাইয়ের কাছে অপমানিত ও অপদস্ত হলাম। বিষয়টি আমার মা ইচ্ছা করলেই  সমাধান করতে পারেন, কিন্তু করছেন না। ঝামেলা সৃষ্টি করে রাখছেন, মা ফালাবো কোথায়। কিন্তু ছোট ভাই যা করেছে আমি এর কঠিন বিচার দাবি জানাই। 

জমবি বেগম জানান, গাছ তো কাটছে আমার বড় ছেলে আর কি। আমার মেজ ছলে তার বড় ভাইয়ের গায়ে হাত তুলে নাই, হাত তুলছে বড় ছেলে হাবিব। আমার বড় ছেলেটাই ভালো না। মেজ ছেলে কালু আমার বাজারসহ সবকিছু দেয়। ও তার বড় ভাইকে মারতে পারেনা, আমার স্বাক্ষী আছে। 

এএসআই তারেক মুঠোফোনে জানান, আমার কারে অভিযোগ এসেছে। মোয়াজ্জেম হোসেন তালুকদারের কোন সত্যতা পাওয়া যায়নি। তবে ঐদিন দু-ভাইয়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাদেরকে আসতে বলছি কিন্তু এখনো আসেনি। যেহেতু ভাইদের বিষয় একটা শালিস মীমাংসার ব্যবস্থা করে দেব।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার