ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২২-১-২০২২ বিকাল ৭:৩৯

রাজবাড়ীর পাংশায় ইজিবাইক রিজার্ভের কথা বলে ডেকে নিয়ে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই য়ে ঘটনা ঘটেছে। আহত চালক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার মৈশালা এলাকার ব্র্যাক অফিস সংলগ্নে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক কালুখালী উপজেলার কাললিকাপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আক্কাস মন্ডলের ছেলে মো. বাদল মন্ডল (২১)।

আহত বাদল মন্ডল জানান, মৌমুরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে তিনি। করোনা ভাইরাস মহামারির কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ৮০ হাজরমার টাকা জমা দিয়ে কিস্তিতে ইজিবাইকটি ক্রয় করেন বাজবাড়ীর একটি শো-রুম থেকে। ইজিবাইক দিয়ে প্রতিনিয়ত পাংশা বাজার-রায়নগর সুইজ গেট বাজার রোর্ডে ভারা টানেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বার ভারা টানার জন্য কালিতলা মোড়ে সিরিয়ালের গাড়ি লাগাই এমন সময়  অপরিচিত এক ব্যাক্তি এসে মৈশালা যাওয়ার উদ্যেশ্যে রিজার্ভ করেন। পরে উপজেলার সামনে গিয়ে গাড়িতে দুইজন বোর্কা পরিহিত মহিলা সহ আরোও পাঁচজন লোক অঠায়।। তাদেরকে নিয়ে মৈশালা ব্র্যাক অফিসের সামনে এলে তারা হাতুড়ি ও পিলাস দিয়ে আমাকে গড়ির মধ্যে মারপিট শুরু করে। এক পর্যায়ে আমার গলায় থাকা মাপলাট দিয়ে আমার গলায় ফাস দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরোও বলেন আমি কাউকে চিনতে পারিনি তবে দেখলে চিনতে পারবো। তিনি সুস্থ হলে এঘটনায় একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

আহত বাদল মন্ডলের মা বলেন, আমার সংসারের একমাত্র উপার্যনকারী। এই ইজিবাইকটি আমাদের একমাত্র সম্বল ছিল। এখনো গাড়ির দুটি কিস্তি বাকি আছে। আমার ছেলেকে ফিরে পেয়েছি এটার আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.  তরুন কুমার পাল বলেন, বৃহস্পতিবার রাতে বাদল মন্ডল তার চোখের উপরে, মুখে ও হতে সহ শরীরের বিভিন্ন স্থানে খত চিহ্ন নিয়ে গুরুতর আহত অবস্থায় এসে ভর্তি হয়েছে।  দুই দিন চিকিৎসার পর তার শরীরের অনেকট উন্নতি হয়েছে। 

জামান / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা