বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ জাবি শাখার নতুন কমিটি ঘোষণা
সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিতাকে সভাপতির এবং জিহাদুজ্জামান খান-কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অনলাইন মাধ্যমে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান নতুন এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামান্না পপি, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত রিজন, অর্থ সম্পাদক প্রাণময় বড়ুয়া নিলয়, দপ্তর সম্পাদক মানসুরা জামান শাওলী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাদিয়া হোসেন অনন্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ধ্রুব, তথ্য প্রযুক্তি সম্পাদক মেশকাত মল্লিক, ব্যবস্থাপনা সম্পাদক সৃজন মাহমুদ এবং কার্যকরী সদস্য সাজিয়া পূর্ণা ও নুসরাত জাহান নিপা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সভাপতি জাবের উবায়েদ, সহ-প্রতিষ্ঠাতা জাহিদুল হক, ইমরান হোসেন হিমু ও রবিন হাসান।
উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের জন্য কাজ করার প্রয়াস নিয়ে এটি এগিয়ে যাচ্ছে। সংগঠনটি সক্রিয় নাগরিকত্ববোধ, গুনগত ও সবার জন্য শিক্ষা নিশ্চিত ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। রিভোট স্কুলিং, স্বাবলম্বী, অদম্য, বুক শেয়ার, ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্ট, গ্রীন স্কুলসহ আরও বেশ কিছু প্রকল্প পরিচালনা করছে সংগঠনটি।
জামান / জামান
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল