শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে জাবিতে মশাল মিছিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। 'জাগো নারী, জাগো বহ্নিশিখা' স্লোগানকে ধারণ করে শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ সহ তার অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে জাবি প্রশাসনের পদক্ষেপের দাবিতে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লৈঙ্গিক হয়রানী এবং সারাদেশে নারী নিপীড়ন ও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের গেট থেকে শুরু হয়ে মিছিলটি ছাত্রী হলগুলোর সামনে থেকে ট্রান্সপোর্ট চত্ত্বর হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘যেই ভিসি বোমা মারে সেই ভিসি চাই না, ১ ২ ৩ ৪ ফরিদ তুই গদি ছার, হলে হলে বৈষম্য মানি না মানবো না, দিনে হোক রাতে হোক সামলিয়ে রাখো চোখ’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম মৌসুমী বৃষ্টি বলেন, ‘এই লড়াই শুধু শাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নয়, এই লড়াই নারীদের পিছিয়ে রাখার যে চেষ্টা তার বিরুদ্ধে। আমাদের প্রতিবাদ প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে যারা নারীকে পিছিয়ে রাখার চেষ্টা করে, যারা মনে করে নারী বাইরে থাকলেই অনৈতিক কর্মকাণ্ড করছে।’
সমাবেশে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, শাবিপ্রবির ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা খুবই কুরুচিপূর্ণ। যে ভিসি এধরনের বক্তব্য দেয় এ ধরনের ভিসি হওয়ার যোগ্য না। তিনি দেশের প্রতিটি নারীর জন্যে হুমকি স্বরূপ। তিনি বলেছেন জাবির মেয়েদের বিয়ে হয় না,আমরা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বিয়ের জন্য আসিনি। বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা, উচ্চ শিক্ষা গ্রহনের জায়গা। বিশ্ববিদ্যালয় নিজেকে বিবাহযোগ্যা প্রমাণের জায়গা নয়, নিজেদের বিবাহ উপযোগী করে গড়ে তোলায় জায়গা নয়।
এর আগে, শাবিপ্রবি উপাচার্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ছবি প্রদর্শনী ও শহীদ মিনারে প্রতিকী অনশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্যে একটি অডিও ক্লিপ ফাঁস হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় এক ব্যক্তিকে। উক্ত ব্যক্তির কণ্ঠ ফরিদ উদ্দিন আহমেদের বলে দাবি করছেন অডিও ফাঁসকারীরা।
জামান / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে