সীতাকুণ্ডে সমুদ্র থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ
চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। সমুদ্র উপকূলের বেড়িবাঁধ সংলগ্ন কয়েক একর নিচু ভূমি ভরাট করেছে ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। বেড়িবাঁধের পাশ থেকে বালি উত্তোলনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলের বাঁধটি। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনকে অভিহিত করলেও কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে বলে স্থানীয়রা জানায়।
প্রায় ১ হাজার মিটার লম্বা জোড়া পাইপ বসিয়ে সাগর থেকে বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি।দিন-রাত সাগরে চষে বেড়াচ্ছে একাধিক বালু উত্তোলনকারী ড্রেজারও।প্রশাসনের অনুমতি নিয়ে বালু উত্তোলন করার দাবি করলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি অনুমোদন পায়নি বলে । প্রশাসনের চোখ এড়াতে তাই রাতের আঁধারে বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, সমুদ্র উপকূলের বেড়িবাঁধ সংলগ্ন কয়েক একর নিচু জমি ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেডের কাছ থেকে কিনে নেয় পার্শ্ববর্তী এনবি স্টিল লিমিটেড নামে আরেক প্রতিষ্ঠান। কেনার সময় তারা ক্যাপিটাল পেট্রোলিয়ামকে শর্ত দিয়েছিল জায়গাটি ভরাট করে দিতে হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক জায়গাটি ভরাট করতে সমুদ্র থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করছে ক্যাপিটাল পেট্রোলিয়াম।এ কাজে তাদের সহযোগিতা দিচ্ছে এনবি স্টিলও।
বাড়বকুণ্ড মাহমুদাবাদ সমুদ্র উপকূলে সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের পূর্ব পাশ ঘেঁষে অবস্থিত প্রায় ২শ শতক কৃষি জমিতে মাটি কেটে স্তূপ করেছে এনবি স্টিল।চতুর্পাশে ন্যায় মাটি স্তূপ করা হলেও মাঝখানে করা হয়েছে বিশালাকার খাদ। সমুদ্র থেকে বালু উত্তোলন করে ফেলা হচ্ছে সেই খাদে।আর এই কাজের ইজারা নিয়েছে ক্যাপিটাল পেট্রোলিয়ামের লোকজন।এসব কিছু দেখভালে যৌথভাবে নিয়োজিত রয়েছে ক্যাপিটাল ও এনবি স্টিলের শ্রমিকরা।
স্থানীয়রা জানান, ক্যাপিটাল এলপি গ্যাস ও এনবি স্টিল মিলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন করছে।এতে কৃষি জমির বিনাশসহ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে
এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যানও জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বলেন,আমি যতটুকু জানি প্রশাসনের অনুমতি নিয়ে তারা বালু উত্তোলন করছে। আমার এলাকায় যে কোম্পানি আসুক তাদের সহযোগিতা করব আমি।একটি ইন্ডাস্ট্রি হলে আমার এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এনবি স্টিলের কর্ণধার মোঃতছলিম উদ্দিন বলেন,জায়গাটি আমরা ক্যাপিটাল পেট্রোলিয়াম থেকে কিনে নিয়েছি।বালু উত্তোলন করে জায়গাটি ভরাট করার দায়িত্বও তাই ক্যাপিটালের।
এ বিষয়ে ক্যাপিটালের প্রশাসনিক কর্মকর্তা নাজিম উদ্দীন বলেন, বালু উত্তোলন করা হচ্ছে না।শুধু সমুদ্র থেকে এনে নিচু জমি ভরাট করা হবে। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতির জন্য আমরা যোগাযোগ করছি।
এদিকে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে গত সপ্তাহে পরিবেশ অধিদপ্তর এবং উপকূলীয় বনবিভাগ অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি পাইপ কেটে দেয়ার পাশাপাশি বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুই শ্রমিক আটক করে।পরে ক্যাপিটাল পেট্রোলিয়ামের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করে পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার জানান,বালি উত্তোলনের বিষয়ে আমাদের কোনো অনুমতি নেয়া হয়নি। আমরা অভিযোগ পেয়ে কয়েকদিন আগে পরিদর্শনে গিয়ে বালি উত্তোলনের পাইপ কেটে নিয়ে আসি।নিষেধাজ্ঞা অমান্যের খবর সত্য হলে আবারও অভিযান চালিয়ে উত্তোলনকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২