ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ত্রিশালে সেতুর দুপাশ দখলমুক্ত করতে অভিযান, নিরাপদ হলো যাতায়াত


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৫:২৮

ত্রিশাল পৌরসভার মূল সড়কে সেতুর দুই পাশ দখল করে বসা অবৈধ দোকান সরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৩ জানুয়ারি) সকালে করা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বেশকয়েকটি দোকান সরিয়ে দেয়া হয় এবং তাদেরকে সতর্ক করা হয়। ভবিষ্যতে মানুষের যাতায়াতে অসুবিধা হয় এমন যায়গায় দোকান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পৌরসভার মূল সড়কের ওপর সুতিয়া নদীতে তৈরি সেতু দখল করে কিছু লোক অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছিল। এতে পথচারীদের সেতু পারাপারে ভোগান্তিতে পড়তে হচ্ছিল যানবাহনের চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছিল যানজটের। ঘটতো ছোট-বড় দুর্ঘটনা।

সেতুর দুই পাশে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন পোশাকের দোকানও ছিল। এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন মসলা জাতীয় ভোগ্যপণ্যও বিক্রি হতো। এ ছাড়া বিভিন্ন মৌসুমি ফল ও দ্রব্যাদি বিক্রি হতো বলেও জানিয়েছিল পথচারীরা।

ময়মনসিংহ শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে কথা হলে জামাল উদ্দিন নামে একজন বলেন, মাসে দুই-একবার বাড়ি যায়। আগে যাওয়ার পথে ব্রিজ পাড়ি দিতে বেশ সমস্যায় পড়তে হতো। আজ নির্বিঘ্নে পার হলাম ব্রিজটি।

মোটরবাইক চালক আব্দুল করীম বলেন, ব্রিজের উপর বসা দোকানের পাশাপাশি ফুটপাতের দোকান গুলোও অপসারণ করা উচিত। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকলে কয়েকদিনের মধ্যেই আবারও এই অবৈধ দোকান বসা শুরু করবে। তাই নিয়মিত নজরদারি থাকাটা জুরুরি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আমি কয়েক দিন হলো এ উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমার নজরে আসে এবং সর্বসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে ওদের স্থানান্তরিত হওয়ার পরামর্শ দিলে সবাই শান্তিপূর্ণভাবে স্থানান্তরিত হন।

জামান / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার