মানিকগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জ সদর উপজেলায় রুবেল হোসেন (২০) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে স্থানীয় শিপন, পারভেজ ও রকিসহ কয়েক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নাদিয়া গ্রামে। রুবেল হোসেন রত্নাদিয়া গ্রামের মুনছের আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রত্নাদিয়া গ্রামের খালে নতুন পানি আসায় সেখানে রুবেলের প্রতিবেশী উঠতি বয়সী কিছু মেয়ে গোসল করতে যায়। সেখানে গোসলের অজুহাতে ওই মেয়েদের ইভটিজিং করে পাশের গ্রামের শিপন ও তার বন্ধুরা। এর প্রতিবাদ করলে শিপনদের সংঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পরেই রুবেলকে মারধর শুরু করে শিপন, পারভেজ, রকিসহ কয়েক যুবক। একপর্যায়ে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেলকে গুরুতর জখম করে আহত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) মধ্যরাতে রুবেলের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, রুবেল খুন হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুনের ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর