কালুখালীতে দুই ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুই ট্রাকের ধাক্কায় সায়মন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড়সংলগ্ন চরচিলকা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সায়মন চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধা-সম্পা দম্পতির ছেলে। সে শিশু শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত সাইমনের চাচি লিমা খাতুন বলেন, হামরাট থেকে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ির পাশে এসে অটো ভাড়া দিচ্ছিলাম। হঠাৎ সায়মন রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড় দিলে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকৃত একটি ট্রাক এসে ধাক্কা দেয় এবং মুহূর্তের মধ্যেই বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক এসে সায়মনকে ধাক্কা দিলে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে পুলিশের এসআই হোসেন সালাউদ্দিন মোল্লা বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত এসে দেখি মৃত শিশু সায়মনকে তার আত্মীয়স্বজন নিজদের বাড়িতে নিয়ে এসেছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। শিশুটির পরিবার ঘাতক ট্রাকের সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় সঠিক পদক্ষেপ নিতে পারছি না। শিশুটির পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এ ঘটনায় নিহত সাইমনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন