ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কবল থেকে রক্ষায় পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ২:১

বাংলদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত ১৪ জুন দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী বলেন, সড়ক পরিবহনে দেশব্যাপি একটি বিশাল শ্রমিক সংগঠন থাকলেও পরিবহণ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, মজুরি কাঠামো, গ্রেচ্যুয়েটি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর আলোকে কোন কিছু নেই। উল্লেখিত দাবী পূরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ মহামান্য সুপ্রীম কোর্টের রায়ে গত ১৯ বছর পূর্বে রেজিস্ট্রেশন লাভ করে। শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়, সকল প্রকার জুলুম-নির্যাতনসহ বিদ্যমান সমস্যা সমাধানে চাঁদাবাজ সন্ত্রাসীদের কবল থেকে রক্ষায় সড়ক পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মিরন হোসেন মিলন, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো. ওসমান গণি, মো. বখতেয়ার, সুনীল দেবনাথ, মো. লোকমান হাকিম, সৈয়দ মো. ওমর ফারুক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সভাপতি মো আলী আকবর, আব্দুল গফুর, ফেরদৌস জামান মকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো আলমগীর, মো আবু সুলতান, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন লিটন, মো ফিরোজ আহমেদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন লিংকন, দপ্তর সম্পাদক মো আব্বাস, মো জিয়াউর রহমান, মো. রফিক মো. রমজান, মো. জাশেদ, মো. মহিউদ্দিন প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন