দীর্ঘ ২০ বছর পর মাদারীপুরে গৃহবধূকে অপহরণের পর গলাকেটে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
২০০২ সালে মাদারীপুরের রাজৈরে গৃহবধূ রাধা রানী বৈদ্যকে অপহরণের পর গলাকেটে হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস এই আদেশ দেন। এ সময় সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর এক আসামি মামলার পরপরই দেশত্যাগ করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরুনী বৈদ্য, বিজয় বেপারী, গৌরাঙ্গ বৈদ্য। এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মৃত্যুবরণ করেন এবং আসামি বিজয় বেপারী পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৪ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রথমে অপহরণ করা হয়। পরেরদিন রাধা রানীর ছেলে বিষ্ণপদ বৈদ্য ৬ জনকে আসামী করে রাজৈর থানায় একটি অপহরণ মামলা করে। মামলার ১১ দিন পরে পাখুল্লা বিল থেকে রাধা রানী বৈদ্যর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।
পরে ২০০৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে মামলা চলাকালীন সময়ে গৌরাঙ্গা বৈদ্য নামের আসামী মারা যান। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে আদালত বাকি ৫ আসামীর ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় ৪জন উপস্থিত থাকলেও আসামী বিজয় বেপারী পলাতক রয়েছে।
দীর্ঘ ২০ বছর পরে মামলায় রায়ে খুশি বাদীর পরিবার।পাশাপাশি দ্রুত মৃত্যুদন্ডের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
এদিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশের পাশাপাশি দ্রুত রায় কার্যকর করার কথা জানান।
জামান / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied