পাংশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের পাংশা উপজেলার বিভিন্ন এলাকার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের ১০টি বাইসাইকেল, মাধ্যমিক পর্যায়ে ১০ জনকে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ২০ জনকে ২ হাজার ৪০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির প্রমুখ।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন