ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ২:৫৫

রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ মো. শরীফ সরদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মো. শরীফ সরদার উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মাহতাব সরদারের ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন রেজা ঝিকড়ী গ্রামস্থ মো. শরীফ সরদারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করেন। এ সময় আসামির কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পাংশা থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, মো. শরীফ সরদার একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করেন। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা রয়েছে বলে জানান নিতি। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা