ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার দাবিতে মাদারীপুরে মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৩:৮
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা নেয়ার দাবিতে মাদারীপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদারীপুর সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে প্রায় দুই বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন চরম সংকটে পড়তে যাচ্ছে। ২০২০ সালে যাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল, ২০২২ সালেও তা শেষ হয়নি। এতে পড়াশোনার সনদ গ্রহণের পর চাকরিতে প্রবেশের জন্য সময় কমে যাচ্ছে। শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর পড়া শেষ হতে হতে বয়স ২৬ থেকে ২৭ হয়ে যাবে। অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক চাকরিতে প্রবেশের প্রস্তুতির জন্য এ সময় যথেষ্ট নয়।
 
শিক্ষার্থীরা আরো বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার পরীক্ষা নেয়ার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়েছে। অথচ সরকার ঘোষণা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করেছে। এছাড়া দেশে বাণিজ্য মেলা বা এমন আরো অনেক বিষয়ে জনসমাগম হতে পারলে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কেন এ বিধিনিষেধ? স্বাস্থ্যবিধি মেনে যদি সবকিছু চলতে পারে, তাহলে পরীক্ষা কেন চলতে পারে না?
 
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাদারীপুর সরকারি কলেজের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত  স্লোগান দেন। স্লোগানে শিক্ষার্থীরা পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তকে প্রহসন বলে উল্লেখ করেন। তারা এ স্লোগানের মাধ্যমে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করেন।

শাফিন / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু