ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৩:৪২

রাজশাহীর বাঘায় শিয়ালের কামড়ে শিশুসহ ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার পদ্মার চরের পলাশী ফতেপুর এলাকায় শিয়ালের কামড়ের ‍এ ঘটনা ঘটে। কামড়ে আহতরা হলো- পলাশী ফতেপুর গ্রামের তফিল উদ্দীন (৩৫), ছেলে বাদশা আলী, নজরুল ইসলামের ছেলে পলাশ (২১), মহরম আলীর ২ বছরের শিশু পুত্র মহিম, সরেরহাট গ্রামের রহিম উদ্দিনের ছেলে রুবেল আলী (২৬) ‍এবং লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৩০)। সকলেই তারা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা ওই গ্রামে নিজেদের কাজে ঘোরাফেরা করছিল। এ সময় একটি শিয়াল তাদের তাড়া করে পর্যায়ক্রমে ৫ জনকে কামড় দেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ শিপার জানান, পাগলা শিয়ালের কামড় সন্দেহে তাদের প্রত্যেককেই এন্টিব্যাবিস ভ্যাকসিন (এআরভি) দেয়া হয়েছে।

শাফিন / জামান

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা